বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ।
- এটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর (৯৫০-১২০০ খ্রিষ্টাব্দ) মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত সাধনসংগীতের সংকলন
- ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন
- চর্যাপদের ভাষা ও সাহিত্যের মাধ্যমে বাংলা ভাষার আদি রূপ সম্পর্কে জানা যায়