মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নিদর্শনগুলোর মধ্যে চর্যাপদ অন্তর্ভুক্ত নয়
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের (আনুমানিক ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ) একমাত্র লিখিত নিদর্শন।
- অন্যদিকে, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য, নাথসাহিত্য ও অনুবাদ সাহিত্য (যেমন- রামায়ণ, মহাভারত) মধ্যযুগের (১২০১-১৮০০ খ্রিষ্টাব্দ) সাহিত্যের নিদর্শন
মূল তথ্য:
- প্রাচীন যুগ: চর্যাপদ
- মধ্যযুগ: শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য
- আধুনিক যুগ: গদ্য, উপন্যাস, ছোটগল্প, নাটক (১৮০১ থেকে বর্তমান)