বাংলা সাহিত্যে প্রথম ও একমাত্র সার্থক মহাকবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর রচিত 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হিসেবে স্বীকৃত। পাশ্চাত্য সাহিত্যের আদলে অমিত্রাক্ষর ছন্দে রচিত এই মহাকাব্যটি বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা করে।