আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে (মূলত ১৭৬০-১৮৬০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে) বাংলায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে
- এই সময়টি বাংলা সাহিত্যের ইতিহাসে 'যুগসন্ধিক্ষণ' বা 'অবক্ষয় যুগ' নামে পরিচিত
- প্রেক্ষাপট: ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর (১৭৬০) পর এবং আধুনিক বাংলা সাহিত্যের শুরুতে এই নতুন ধারার জন্ম হয়
- কবিওয়ালা: কলকাতার হিন্দু সমাজে কবিগানের স্রষ্টা বা গায়কদের কবিওয়ালা বা কবিয়াল বলা হতো
- শায়ের: মুসলিম সমাজে প্রচলিত কাব্য বা গীতিধারার রচয়িতাদের 'শায়ের' বলা হতো, যা মূলত পুঁথি সাহিত্যের সাথে সম্পর্কিত ছিল
- মূলধারা: এটি ছিল মূলত মৌখিক ও তাৎক্ষণিক গান বা বির্তক প্রতিযোগিতার ধারা
প্রধান কবিওয়ালা ও শায়ের:
- কবিওয়ালা: গোঁজলা গুঁই (আদি কবি), হরু ঠাকুর (শ্রেষ্ঠ কবি), ভবানী বেনে, ভোলা ময়রা, এন্টনি ফিরিঙ্গি, রামবসু, নিতাই বৈরাগী
- শায়ের: ফকির গরীবুল্লাহ্্, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ