উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। এই বিভাগগুলো হলো:
- তৎসম শব্দ: সরাসরি সংস্কৃত থেকে আগত, যেমন- চন্দ্র, সূর্য
- অর্ধ-তৎসম শব্দ: সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে আসা, যেমন- জোছনা, গিন্নি
- তদ্ভব শব্দ: প্রাকৃতের মাধ্যমে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে আসা, যেমন- হাত, পা
- দেশি শব্দ: বাংলাদেশের আদি অধিবাসীদের ভাষা থেকে আসা, যেমন- কুলা, ডাব
- বিদেশি শব্দ: ভিনদেশি ভাষা থেকে আগত, যেমন- কলম, চেয়ার, কাগজ
এছাড়াও অনেকে মিশ্র শব্দকেও আলাদা শ্রেণিভুক্ত করেন