অপ্রাণিবাচক শব্দের বহুবচনে গুলো, গুলি, গুলা এবং সমষ্টিবাচক শব্দ যেমন—আবলি, পুঞ্জ, রাশি, দাম, নিকর, নিচয়, রাজি, কূল, সমূহ ইত্যাদি ব্যবহৃত হয়।
- যেমন: আমগুলো, টাকাগুলি, মেঘপুঞ্জ, বৃক্ষরাজি, পুঞ্জিভূত, কুসুমদাম ইত্যাদি।
প্রধান অপ্রাণিবাচক বহুবচন শব্দসমূহ:
- রাশি: বালিরাশি, শিশিররাশি
- পুঞ্জ: মেঘপুঞ্জ, আলোকপুঞ্জ
- আবলি: কার্যাবলি, গ্রন্থাবলি
- দাম: কুসুমদাম
- নিকর: মুকুলনিকর
- নিচয়: বৃক্ষনিচয়
- রাজি: মেঘরাজি, বৃক্ষরাজি
- সমূহ: বৃক্ষসমূহ, বিষয়সমূহ
বিশেষ দ্রষ্টব্য: ‘বৃন্দ, বর্গ, গণ, মণ্ডলী’ সাধারণত উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়