হিন্দী ‘পদুমাবৎ’–এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা হলেন আলাওল।
পদ্মাবতী
- পদ্মাবতী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রণয়কাব্য।
- মূল উৎস: এটি সুফি কবি মালিক মুহাম্মদ জায়সীর হিন্দি (অবধী) ভাষায় রচিত মহাকাব্য ‘পদুমাবৎ’ (১৫৪০ খ্রি.)-এর অনুসরণে লেখা
- বিষয়বস্তু: সিংহলের রাজকন্যা পদ্মাবতী এবং চিতোরের রাজা রত্নসেনের প্রেম কাহিনী এবং দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির চিতোর অভিযানের আখ্যান এতে বর্ণিত হয়েছে
আলাওল:
- সপ্তদশ শতকের আরাকান রাজসভার অন্যতম প্রধান কবি ছিলেন।
- আরাকান রাজের মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে তিনি ১৬৪৮-১৬৫১ খ্রিস্টাব্দের দিকে এই কাব্যটি অনুবাদ করেন।