বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হলো চর্যাপদ
চর্যাপদ সম্পর্কে কিছু মৌলিক তথ্য:
- আবিষ্কার: ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন
- রচনাকাল: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এটি ৬৫০-১২০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত, তবে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ ।
- ভাষা: এর ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো-আঁধারি ভাষা
- পদকর্তা: চর্যাপদের মোট পদকর্তা ২৪ জন (মতভেদে ২৩ জন)। সবচেয়ে বেশি পদ লিখেছেন কাহ্নপা (১৩টি) এবং প্রথম পদটি লিখেছেন লুইপা