এস. ওয়াজেদ আলী (১৮৯০–১৯৫১) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক, সাহিত্যিক ও ভ্রমণকাহিনি রচয়িতা ।
- তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে ‘ভবিষ্যতের বাঙালি’ (১৯৪৩), ‘প্রাচ্য ও প্রতীচ্য’ (১৯৪৩), ‘জীবনের শিল্প’ (১৯৪১), ‘আকবরের রাষ্ট্র সাধনা’ (১৯৪৯), ‘গ্রানাডার শেষ বীর’ (১৯৪০) এবং ভ্রমণকাহিনি ‘পশ্চিম ভারত’ (১৯৪৮) ও ‘মোটর যোগে রাঁচি সফর’ (১৯৪৯) অন্যতম
এস. ওয়াজেদ আলীর উল্লেখযোগ্য কর্মসমূহ:
- প্রবন্ধ: জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি, আকবরের রাষ্ট্র সাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ
- গল্পগ্রন্থ: গুলদস্তা (১৯২৭), মাশুকের দরবার (১৯৩০), বাদশাহি গল্প (১৯৪৪), গল্পের মজলিশ (১৯৪৪)
- ভ্রমণকাহিনী: পশ্চিম ভারত (১৯৪৮), মোটর যোগে রাঁচি সফর (১৯৪৯)
- উপন্যাস/ঐতিহাসিক কাহিনী: গ্রানাডার শেষ বীর (১৯৪০)
তিনি ‘গুলিস্তাঁ’ নামে একটি বাংলা সাহিত্যপত্র সম্পাদনা করতেন এবং বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতি ছিলেন