কবি আলাওল কর্তৃক অনূদিত ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থের মূল গ্রন্থের নাম মালিক মুহম্মদ জায়সীর রচিত ‘পদুমাবৎ’ (Padmavat)।
- মূল গ্রন্থটি আওধি হিন্দি ভাষায় রচিত এবং এটি ১৫৪০ খ্রিস্টাব্দে মালিক মুহম্মদ জায়সী রচনা করেন
- প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে এর বাংলা অনুবাদ ‘পদ্মাবতী’ রচনা করেন