বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনায় মডেল টাউন হতে যাচ্ছে খুলনা। কারন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং প্রজেক্ট চালু হচ্ছে খুলনায়। এই রিসাইক্লিং প্রজেক্ট এর উৎপাদনের কার্যক্রম শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে কী কী উৎপাদিত হবে?
প্ল্যান্টটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিদিন প্রায় ৩৭৫ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে নিচের সম্পদগুলো তৈরি করা হবে:
- জ্বালানি তেল (ডিজেল): প্রতিদিন ৫,০০০ লিটার ডিজেল (১৪ টন প্লাস্টিক বর্জ্য থেকে)।
- জৈব সার: প্রতিদিন ১৫ টন।
- বিদ্যুৎ: প্রতিদিন ৩০০ কিলোওয়াট (বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহার করে)।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ডুমুরিয়ার সলুয়ায় 'ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল অ্যান্ড রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি' প্ল্যান্টে এই প্রকল্পটি বাস্তবায়ন করা প্রকল্পটির গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
- অর্থায়ন ও বাস্তবায়ন: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও খুলনা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
- উদ্বোধন ও কার্যকারিতা: ২০২৬ সালের ১ জুলাই থেকে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু হবে এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে।





