ডিজিটাল অর্থনীতির প্রসারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ ‘বাংলা কিউআর’। ১ জুলাই ২০২৬ থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে মোবাইল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এ ব্যাবস্থা চালু হলে নগদ অর্থের ব্যবহার কমে আসবে সেই সাথে নিরাপত্তা ও স্বচ্ছতা আরও বাড়বে।
বাংলা কিউআর ব্যবহার করে একটিমাত্র কিউআর কোডের মাধ্যমেই গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
নিচে এর ব্যবহার এবং বিস্তারিত সুবিধাগুলো তুলে ধরা হলো:
গ্রাহকদের জন্য সুবিধা:
- ছোট বড় যেকোন কেনাকাটায় খুচরা টাকার ঝামেলা মুক্তি
- সব অ্যাপ থেকে এক জায়গায় পেমেন্ট করতে পারা
- নিরাপদ লেনদেন ও ডিজিটাল রেকর্ড বা ট্রেইল থাকবে।
ছোট ও বড় ব্যবসায়ীদের জন্য সুবিধা:
- আলাদা ৩-৪টি ব্যাংকের কিউআর কোড ঝুলিয়ে রাখতে হবে না। একটি কিউআর দিয়েই সব পেমেন্ট।
- ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি





