Prostuti Logo
  • Home
  • Admission
  • Job Preparation
  • Current Affairs
  • Circular
  • Blogs
  • Plans
Prostuti Logo

বিসিএস, ব্যাংক, নন-ক্যাডারসহ সকল সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির স্মার্ট ও বিশ্বাসযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম।

+8801611-905232theprostuti@gmail.com
চাকরি প্রস্তুতি
  • বিসিএস প্রিলিমিনারি
  • প্রাইমারি শিক্ষক নিয়োগ
  • বাংলাদেশ ব্যাংক
  • সমন্বিত ব্যাংক নিয়োগ
  • প্রাইভেট ব্যাংক নিয়োগ
  • শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা
  • প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা
  • পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
  • সহকারী জজ নিয়োগ পরীক্ষা
  • ১৪-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষা
  • প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
বিশ্ববিদ্যালয় ভর্তি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
অন্যান্য বিভাগ
  • Admission (সকল ভর্তি পরীক্ষা)
  • Job Preparation (সকল চাকরি)
  • Model Test (মডেল টেস্ট)
  • Current Affairs (সাম্প্রতিক তথ্য)
  • Job Circulars (নিয়োগ বিজ্ঞপ্তি)
  • Blogs (প্রস্তুতিমূলক ব্লগ)
  • Plans (প্যাকেজ ও সাবস্ক্রিপশন)
সহায়তা ও তথ্য
  • আমাদের সম্পর্কে (About Us)
  • গোপনীয়তা নীতি (Privacy Policy)

© 2026 Prostuti. All rights reserved.

Powered By RiseTank

|Developer

নোবেল পুরস্কার ২০২৬

১১ অক্টোবর, ২০২৬পুরস্কার
নোবেল পুরস্কার ২০২৬

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল পুরস্কার। বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

সুইডিশ বিজ্ঞানী, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড নোবেল ১৮৩৩ সালে স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করেন এবং ৩৫৫টি পেটেন্টের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।

১৮৯৫ সালের ২৭ নভেম্বর প্যারিসে নিজের শেষ উইলে (Alfred Nobel Will 1895) নোবেল তার বিপুল সম্পদের বড় অংশ একটি পুরস্কার তহবিলে রেখে যান। পরে ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সানরেমোতে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলের উইলে প্রথম দিকে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল

  • পদার্থবিজ্ঞান (Nobel Prize in Physics)
  • রসায়ন (Nobel Prize in Chemistry)
  • শারীরতত্ত্ব বা চিকিৎসাবিজ্ঞান (Nobel Prize in Physiology or Medicine)
  • সাহিত্য (Nobel Prize in Literature)
  • শান্তি (Nobel Peace Prize)

পরবর্তীতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে একটি নতুন পুরস্কার প্রতিষ্ঠা করে, যা ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রতিটি বিভাগের জন্য আলাদা প্রতিষ্ঠান বিজয়ী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়:

  • রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস: পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি।
  • ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি: চিকিৎসাবিজ্ঞান।
  • সুইডিশ একাডেমি: সাহিত্য।
  • নরওয়েজিয়ান নোবেল কমিটি: শান্তি।

চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার ২০২৬

২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।

  • ‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্য।
  • অপটোজেনেটিকস পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ করে, তা দেখানো সম্ভব।
  • পিটার হেগেমান ও জর্জ নাগেল একটি এককোষী শৈবালের মধ্যে ‘চ্যানেলরোডোপসিন’ নামের এক প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডাইসেরথ ওই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন।
  • অপটোজেনেটিকস ব্যবহার করে গবেষকেরা স্নায়ুর বিশেষ সার্কিট উন্মোচন করতে সক্ষম হয়েছেন। এই সার্কিটগুলো নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে, যা স্নায়বিক ও মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত।

পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার ২০২৬

পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

  • আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে নির্ণায়ক অবদান এবং অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য ফ্রান্সিস হ্যালজেনকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

রসায়ন নোবেল পুরস্কার ২০২৬

অপ্রতিসম জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী

1. অঁরি বি কাগান

2. কেনসো সোয়াই।

অপ্রতিসম জৈব সংশ্লেষণে ‘নন-লিনিয়ার প্রভাব ও অটো-ক্যাটালাইসিস’ আবিষ্কারের জন্য তাদের এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সাহিত্য নোবেল পুরস্কার ২০২৬

২০২৬ সালের সাহিত্যে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন।

শান্তি (Peace) নোবেল পুরস্কার ২০২৬

জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

  • শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে তার প্রচেষ্টার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।
  • তিনি রুয়ান্ডা, মিয়ানমার ও গাজাসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন।

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৬

২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয় যুক্তরাষ্ট্রের দুজন কে

১। রবার্ট ই হল 

২। মাইকেল উডফোর্ড   

  • সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার করার স্বীকৃতি হিসেবে তাঁরা এই পুরস্কার পেয়েছেন। 
  • পুরস্কার প্রদানকারী সংস্থা: রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
সকল সাম্প্রতিক তথ্যে ফিরে যান
শেয়ার করুন:

সম্পর্কিত সাম্প্রতিক তথ্য

See all
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬পুরস্কার

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য ১৬টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে।

৪ অক্টোবর, ২০২৬Read More →
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানপুরস্কার

Quick Links

All Current Affairsসকল সাম্প্রতিক তথ্য
Questions Bank

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়া হচ্ছে।

১৪ মার্চ, ২০২৬Read More →
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫পুরস্কার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫

২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ৯ জন। ৮টি বিভাগে বিজয়ী মোহন রায়হান ও নাসিমা আনিসসহ অন্যদের তালিকা ও বিস্তারিত তথ্য জানুন।

২৬ ফেব্রুয়ারী, ২০২৬Read More →
একুশে পদক ২০২৬ পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানপুরস্কার

একুশে পদক ২০২৬ পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

২০২৬ সালের একুশে পদকের জন্য চলচ্চিত্র, সংগীত, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে।

৫ ফেব্রুয়ারী, ২০২৬Read More →
১৪ অক্টবর ২০২৬ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারন জ্ঞানDaily Current Affairs

১৪ অক্টবর ২০২৬ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারন জ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ১৪ অক্টবর ২০২৬ তারিখের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারন জ্ঞান ও সাম্প্রতিক তথ্য।

১৪ অক্টোবর, ২০২৬Read More →
সম্ভাব্য প্রশ্ন ও উত্তর
Job Circularsসরকারি ও বেসরকারি চাকরি
Blogs & Articlesপ্রস্তুতিমূলক ব্লগ
Admission Prepবিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
Job Preparationবিসিএস ও ব্যাংক প্রস্তুতি

Related Current Affairs

See all
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬

৪ অক্টোবর, ২০২৬
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

১৪ মার্চ, ২০২৬
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫

২৬ ফেব্রুয়ারী, ২০২৬
একুশে পদক ২০২৬ পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

একুশে পদক ২০২৬ পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

৫ ফেব্রুয়ারী, ২০২৬
১৪ অক্টবর ২০২৬ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারন জ্ঞান

১৪ অক্টবর ২০২৬ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারন জ্ঞান

১৪ অক্টোবর, ২০২৬