২৫ শে মার্চ কালরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান শাসকগোষ্ঠীর পরিচালিত বর্বরোচিত গণহত্যার কোড নাম ছিল—অপারেশন সার্চলাইট (Operation Searchlight)।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকা সেনানিবাস থেকে এই অভিযানের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে হাজার হাজার বাঙালিকে হত্যা করে।