আলিগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতের মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার আন্দোলন।
- সৈয়দ আহমদ খান ১৯ শতকের শেষ ভাগে ১৮৭৫ সালে 'আলীগড় আন্দোলন'-এর সূত্রপাত করেন ।
- এই আন্দোলনের অংশ হিসেবে তিনি ১৮৭৫ সালে আলীগড়ে 'Muhammadan Anglo Oriental College' প্রতিষ্ঠা করেন ।
- মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ (বর্তমান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়) ছিল এই আন্দোলনের কেন্দ্রবিন্দু।
আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল-
- মুসলমানদের কুসংস্কার ও সনাতনি শিক্ষার বাইরে ইংরেজি ও পাশ্চাত্য বৈজ্ঞানিক শিক্ষার আওতায় নিয়ে আসা।
- ব্রিটিশ সরকারের সাথে মুসলমানদের সম্পর্ক উন্তৈনয়ন করা।
- রাজনীতি থেকে মুসলমানদের দূরে রাখা।
- সামাজিক সংস্কার নিশ্চিত করা।