- বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বুঝার জন্য বাক্যের মধ্যে বা সমাপ্তিতে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহৃত হয়।
- হৃদয়াবেগ প্রকাশ করতে হলে সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন বসে এবং বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি ব্যবহার করতে হয়। যেমন: হায়! এ আমার কী হল। আহা! কি চমৎকার দৃশ্য।