২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠান।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ:
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।
- চিকিৎসাবিদ্যা: অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
- স্থাপত্য: মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান:
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।
বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিকভাবে ১০ জন ব্যক্তির নাম ঘোষণা করা হলেও, পরে সাহিত্য ক্যাটাগরি থেকে আমির হামজার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।