'সাহিত্যবিশারদ' হলো প্রখ্যাত পুঁথি সংগ্রাহক ও গবেষক আবদুল করিম-এর উপাধি।
- তিনি সাধারণত আবদুল করিম সাহিত্যবিশারদ নামেই সর্বাধিক পরিচিত।
- চট্টল ধর্মমন্ডলী সভা তাঁকে এই উপাধিতে ভূষিত করেছিল। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের বিলুপ্তপ্রায় হাজার হাজার পুঁথি সংগ্রহ ও সম্পাদনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
- তাঁর সংগৃহীত পুঁথিগুলো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে।