ক্রিয়া সম্পাদনের আধার (স্থান), কাল (সময়) এবং বিষয়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ, যে স্থান বা সময়ে কাজ শেষ হয় এবং যে বিষয়ের ওপর কাজটি হয়, তাকে অধিকরণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদকে 'কোথায়', 'কখন' বা 'কী বিষয়ে' প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়।
অধিকরণ কারকের উদাহরণ
১. পুকুরে মাছ আছে। (ঐকদেশিক
আধারাধিকরণ)
২. বনে বাঘ আছে। (ঐকদেশিক আধারাধিকরণ)
৩. প্রভাতে সূর্য ওঠে। (কালাধিকরণ)
৪. আমরা ঢাকায় বাস করি। (স্থানাধিকরণ)
৫. তিনি ব্যকরণে পন্ডিত। (বৈষয়িক অধিকরণ)
৬. আকাশে চাঁদ উঠেছে। (ঐকদেশিক আধারাধিকরণ)
৭. সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (ভাবাধিকরণ)
৮. কান্নায় শোক মন্দীভূত হয়। (ভাবাধিকরণ)
৯. শীতে পাতা ঝরে পড়ে। (কালাধিকরণ)
১০. বাড়িতে কেউ নেই। (স্থানাধিকরণ)