বিনয় মুখোপাধ্যায়ের জন্ম ১৯০৮ সালের ১০ জানুয়ারি এবং ২০০২ সালের ২২ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক। কর্মজীবনে তিনি ‘যাযাবর’ ছদ্মনামে পরিচিত ছিলেন। তিনি ‘দৃষ্টিপাত’ নামে একটি গ্রন্থ রচনা করেন। তিনি কর্মজীবনে দৈনিক ‘যুগান্তর’ পত্রিকায় সাংবাদিকতার কাজ করতেন, সেখানে তিনি ‘শ্রীপথচারী’ ছদ্মনামে রাজনৈতিক কলমে লিখতেন। তার মোট গ্রন্থের সংখ্যা ৬টি।