ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি (Sound)
- মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত বোধগম্য আওয়াজই হলো ধ্বনি, যা ভাষার মূল উপাদান
- এর কোনো অর্থ নেই, তবে অর্থপূর্ণ শব্দ তৈরিতে সাহায্য করে।
- ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি (phoneme)
- ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক: রূপমূল বা রূপ (morpheme)
- বাক্যের ক্ষুদ্রতম একক: শব্দ
বিশেষ দ্রষ্টব্য: যখন ভাষার মূল একক জানতে চাওয়া হয়, তখন তা হলো ধ্বনি। কিন্তু যদি জানতে চাওয়া হয় অর্থের ক্ষুদ্রতম একক কোনটি, তবে উত্তর হবে রূপমূল