সমার্থক শব্দ বলতে এমন শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায়যেগুলোর উচ্চারণ ও বানান ভিন্ন হলেও অর্থের দিক থেকে মূল শব্দের সাথে মিল বা অভিন্নতা থাকে। একই অর্থ প্রকাশকারী ভিন্ন ভিন্ন শব্দকে প্রতিশব্দও বলা হয়। এগুলো ভাষার সৌন্দর্য বৃদ্ধি ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সাহায্য করে।
নিচে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের উদাহরণ দেওয়া হলো:
- গঙ্গা: ভাগীরথী, জাহ্নবী, সুরধুনী, গঙ্গা।
- গৃহ: ঘর, বাড়ি, আলয়, সদন, নিকেতন, বাটি।
- চন্দ্র: চাঁদ, শশী, সুধাংশু, হিমাংশু, বিধু, সোম।
- জল: পানি, সলিল, বারি, অম্বু, উদক, নীর।
- তীর: কূল, কিনারা, তট, তীর।
- দিন: দিবস, দিনা, দিবা, অহ্ন।
- নদী: তটিনী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী।
- পাহাড়: পর্বত, গিরি, অচল, ভূধর, শৈল।
- পৃথিবী: ধরিত্রী, মেদিনী, বসুন্ধরা, অবনী, ধরণী।
- সমুদ্র: সাগর, সিন্ধু, জলধি, বারিধি, অর্ণব, রত্নাকর।