- বাংলা সন প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর।
- কৃষিভিত্তিক খাজনা আদায়ের সুবিধার্থে এবং হিজরি চান্দ্রপঞ্জির সাথে ফসলি মৌসুমের মিল না থাকায় সম্রাট আকবরের আদেশে ১৫৮৪ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে গণনা শুরু) এই নতুন ক্যালেন্ডার চালু করা হয়। এই কাজের দায়িত্ব পালন করেন আকবরের রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী আমীর ফতেউল্লাহ সিরাজী।