বাংলা ভাষায় মৌলিক ধ্বনি মূলত ২ প্রকার। এগুলি হলো:
১. মৌলিক স্বরধ্বনি: ৭টি
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি: ৩০টি
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি: ৩০টি
-বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনির সংখ্যা ৩৭টি।
১. মৌলিক স্বরধ্বনি (৭টি)
যেসব স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই পূর্ণভাবে উচ্চারিত হয়, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। এগুলি হলো:
- অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি)
যেসব ব্যঞ্জনধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তাদের মৌলিক ব্যঞ্জনধ্বনি বলে। ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি হলো:
- ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ট্, ঠ্, ড্, ঢ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, ল্, র্, শ্, স্, হ্, ড়্, ঢ়্।