বাংলা ব্যাকরণ প্রথম পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে।
১৭৪৩ সালে পর্তুগিজ মিশনারি মনোএল দা আসুম্পসাঁও রোমান হরফে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও অভিধান রচনা করেন।
তবে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় রচিত, যা ১৭৭৮ সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কর্তৃক [A Grammar of the Bengal Language] নামে প্রকাশিত হয়।