- দুই বাক্যের মধ্যে ভাব বা অর্থের গভীর সম্বন্ধ থাকলে মাঝখানে সেমিকোলন ( ; ) চিহ্ন বসে।
- এটি কমার চেয়ে বেশি এবং দাঁড়ির চেয়ে কম সময় থামতে নির্দেশ করে। যেমন: "দিনটা ভালো নয়; মাঝেমধ্যে বৃষ্টি পড়ছে।"
- সেমিকোলন ( ; ) = অর্থগত সম্পর্কযুক্ত দুটি বাক্যকে আলাদা করতে।
- কোলন ( : ) = একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে (যেমন: ভাষা দুই প্রকার: সাধু ও চলিত)