ক্রিয়া বা কোনো কাজ সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল (Tense) বলে। ক্রিয়ার কাল নির্দেশ করে যে কাজটি কখন ঘটছে, ঘটেছিল বা ঘটবে।
ক্রিয়ার কাল প্রধানত ৩ প্রকার:
- বর্তমান কাল (Present Tense): যা এখন ঘটছে
- অতীত কাল (Past Tense): যা আগে সম্পন্ন হয়েছে
- ভবিষ্যৎ কাল (Future Tense): যা পরে বা ভবিষ্যতে ঘটবে