যেসব শব্দ বা শব্দগুচ্ছ আভিধানিক বা শাব্দিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো ভাব বা অর্থ (লক্ষ্যার্থ) প্রকাশ করেতাকে বাগধারা বা বাগবিধি বলা হয়। এগুলো ভাষার সৌন্দর্যগাম্ভীর্য ও অর্থকে নিপুণভাবে প্রকাশ করে। যেমন: 'অকাল কুষ্মাণ্ড' অর্থ অপদার্থযা আক্ষরিক অর্থে কুড়ো (কুমড়ো) বোঝায় না। বাগধারা সাধারণত বাংলা ব্যাকরণের অর্থতত্ত্ব (Semantics) অংশে আলোচনা করা হয়। যেহেতু বাগধারা বা বাগবিধি (Idioms) শব্দের সাধারণ অর্থের বাইরে ভিন্ন বা বিশেষ অর্থ প্রকাশ করে, তাই অর্থের প্রাসঙ্গিকতার কারণে এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত, ইঙ্গিতময় ও রসমধুর করে উপস্থাপন করে।
গুরুত্বপূর্ণ বাগধারা ও উদাহরণ:
-কেতাদুরস্ত=পারিপাটি
-গোকুলের ষাঁড়=স্বেচ্ছাচারী
-চাঁদের হাট=আনন্দের প্রাচুর্য
-পটল তোলা=মারা যাওয়া
-গৌরচন্দ্রিকা=ভূমিকা
-তুলসী বনের বাঘ=ভন্ড
-ঢাকের কাঠি=তোষামোদে
-আকুপাকু=ব্যস্ততার ভাব
-A to Z=সম্পূর্ণভাবে
-তামার বিষ=অর্থের কু প্রভাব
-উজারে কৈ=সহজলভ্য
-ঊনকোটি চৌষট্টি=প্রায় সম্পূর্ণ
-চক্ষুদান করা=চুরি করা
-কুল কাঠের আগুন=তীব্রজ্বালা
-অক্কাপাওয়া=মৃত্যু
-"ত্রিশঙ্কু দশা=দোটানা অবস্থা হওয়া
-অকূল পাথার=মহাবিপদ
-বুড়ো শালিকের ঘাড়ে রোঁ=বুড়োর ভীমরতি
-অকাল কুষ্মাণ্ড (অপদার্থ) -- অকাল কুষ্মাণ্ড ছেলেটা প্রতিবছর ফেল করেতাকে দিয়ে কোনো কাজ হবে না
-আকাশ কুসুম (অসম্ভব কল্পনা) -- ওসব আকাশ কুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই
-অগ্নি পরীক্ষা (কঠিন পরীক্ষা) -- সততার জন্য তাকে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে
-অন্ধকারে ঢিল মারা (অনুমান করে কাজ করা) -- অন্ধকারে ঢিল না মেরে সঠিক তথ্য খোঁজো
-আদা জল খেয়ে লাগা (প্রাণপণ চেষ্টা করা) -- পরীক্ষায় ভালো করতে হলে আদা জল খেয়ে লাগতে হবে।
-আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) - -আমড়া কাঠের ঢেঁকি দিয়ে কোনো কাজ হবে না
-আকাশ পাতাল (প্রচুর ব্যবধান) -- তাদের দুই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ।
-ইঁদুর কপালে (নিতান্তই মন্দভাগ্য)- - সে ইঁদুর কপালেতাই চাকরীটা হলো না।
-উত্তম মাধ্যম (প্রহার/মারধর) -- চোরটাকে পুলিশ উত্তম মাধ্যম দিয়েছে।
-ঊনপাঁজুরে (হতভাগ্য/দুর্বল) - -ঊনপাঁজুরে লোক দিয়ে বড় কাজ হয় না।
-একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) -- রহিমের এখন একাদশে বৃহস্পতিব্যবসায় প্রচুর লাভ।
-কই মাছের প্রাণ (যা সহজে মরে না/শক্ত প্রাণ) - -বুড়ো লোকটির কই মাছের প্রাণএত অসুখেও বেঁচে আছে।
-কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু) -- আমার কাছে টাকা চাওয়া আর কাঁঠালের আমসত্ত্ব চাওয়া একই কথা।
-গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) - -গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে নিজের বুদ্ধি হারাবে না।
-গোঁফ খেজুরে (নিতান্ত অলস) - -এমন গোঁফ খেজুরে লোক আমি আর দেখিনি।
-চিনির পুতুল (শ্রমকাতর) -- মেয়েটি যেন চিনির পুতুলএকটু রোদে গেলেই অসুস্থ হয়ে পড়ে।
-তীর্থের কাক (সুদীর্ঘ প্রতীক্ষাকারী) - -ছেলের জন্য মা তীর্থের কাকের মতো পথ চেয়ে আছে।
-ভিজে বিড়াল (কপট/সাজানো ধার্মিক) -- ও ভিজে বিড়ালভেতরে ভেতরে সব খবর রাখে।
-শাখের করাত (উভয়সংকট) -- আমার অবস্থা হয়েছে শাখের করাতএদিক ওদিক দুদিকেই বিপদ।
-সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক) -- সভায় বসে না থেকে সাক্ষী গোপাল হয়ে থাকা ঠিক নয়।