একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি (Vowel Harmony) বলে।
সহজভাবে বললে, শব্দের ভেতর একটি স্বরধ্বনি অনুযায়ী অন্য স্বরধ্বনি বদলে গেলে তাকেই স্বরসঙ্গতি বলা হয়। যেমন:
- দেশি > দিশি (এখানে ‘এ’ কারের প্রভাবে ‘ই’ কারের পরিবর্তন হয়েছে)
- মূলা > মুলো (এখানে ‘উ’ কারের প্রভাবে ‘আ’ কার ‘ও’ কারে পরিণত হয়েছে)