একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে বা বাক্যের শেষে উদাহরণ বা ব্যাখ্যা দিতে কোলন (:) চিহ্ন বসে। একে অনেক সময় দৃষ্টান্তচ্ছেদও বলা হয়।
উদাহরণ:
- সভা শেষে তিনি বললেন: "আমাদের এখনই কাজ শুরু করা উচিত।"
- সন্ধি দুই প্রকার: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।