উপপদ তৎপুরুষ সমাসের কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ নিচে দেওয়া হলো:
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা
- জলচর: জলে চরে যা
- জলদ: জল দেয় যা
- জাদুকর: জাদু করে যে
- ছেলেধরা: ছেলেকে ধরে যে
- পকেটমার: পকেট মারে যে
- বর্ণচোরা: বর্ণ চুরায় যে
- সত্যবাদী: সত্য কথা বলে যে
সংজ্ঞা: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, তাকে উপপদ বলে। এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকেই উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। সাধারণত সমস্তপদটি কোনো ব্যক্তি বা বস্তুর এক কথায় প্রকাশের মতো কাজ করে