ইউনেস্কো (UNESCO) ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে
এই ঘোষণার পর থেকে ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিনটি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন এবং ২৮টি দেশের সমর্থনের ভিত্তিতে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়