ভূ-বেষ্টিত দেশ (Landlocked country) বলতে এমন সব দেশকে বোঝায় যেগুলোর চারপাশ অন্য দেশ দিয়ে ঘেরা থাকে এবং কোনো উন্মুক্ত সমুদ্র বা মহাসাগরের সাথে সরাসরি কোনো সংযোগ থাকে না।
- বর্তমানে পৃথিবীতে মোট ৪৪টি ভূ-বেষ্টিত দেশ রয়েছে।
মহাদেশ ভিত্তিক বিন্যাস
- আফ্রিকায় সবচেয়ে বেশি (১৬টি)
- ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ (১৪টি)
- এশিয়ায় রয়েছে ১২টি
- দক্ষিণ আমেরিকায় মাত্র ২টি (বলিভিয়া ও প্যারাগুয়ে)।
- উত্তর আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশে কোনো ভূ-বেষ্টিত দেশ নেই।