অপারেটিং সিস্টেম হলো এক ধরণের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, ব্যবস্থাপনা ও সমন্বয় করে। অপারেটিং সিস্টেম এর কাজ হলো প্রক্রিয়া ব্যবস্থাপনা, ফাইল ব্যবস্থাপনা, এবং ইনপুট-আউটপুট ডিভাইসের নিয়ন্ত্রণ। নিচে বিভিন্ন অপারেটিং সিস্টেমের উদাহরণ দেয়া হল-
- এমএস ডস (MS DOS)
- পিসি ডস (PC DOS)
- এমএস উইন্ডোজ (MS Windows)
- লিনাক্স (Linux)
- এমএস উইন্ডোজ এনটি (MS Windows NT)
- ইউনিক্স (Unix)
- ম্যাক ওএস (Mac OS)
- ওএস/২ (OS/2)
- সান সোলারিস (Sun Solaries)
- জেনিক্স (XENIX)
- ফায়ারফক্স ওএস (Firefox OS) বা B2G
- এআইএক্স (AIX)
- এন্ড্রয়েড (Android)
- সিম্বিয়ান (Symbian)