বিটকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা যা যা কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণ বিকেন্দ্রীকৃতভাবে পরিচালিত এবং ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত। ২০০৯ সালে সাতোশি নাকামোতো বিটকয়েন তৈরি করে।
বিটকয়েন সম্পর্কে অন্যান্য তথ্য-
- বিটকয়েন সীমিত- প্রচলিত পদ্ধতিতে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন সম্ভব।
- অ্যালগরিদমের সমাধানের মাধ্যমে বিটকয়েন ‘উত্তোলন’ করতে হয়, যা বিটকয়েন মাইনিং হিসেবে পরিচিত।
- বর্তমান হারে চলতে থাকলে ২ কোটি ১০ লাখ বিটকয়েন মাইনিং করতে ২১৪০ সাল লেগে যাবে।
- বিটকয়েনের ভগ্নাংশ কেনাও সম্ভব। উদ্ভাবকের নামের সঙ্গে মিল রেখে বিটকয়েনের ভগ্নাংশ সাতোশি নামে পরিচিত।
- এক বিটকয়েনের ১০ কোটি ভাগের এক ভাগ হলো এক সাতোশি।
- বিটকয়েন ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করা হয়।
- বিটকয়েনের কোনও শারীরিক অস্তিত্ব নেই। এটি ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক আকারে লেনদেন হয়।