পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন বা একীকরণ ঘটে, ব্যাকরণে তাই সন্ধি হিসেবে পরিচিত।
সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি তিন প্রকার:
- তৎসম স্বরসন্ধি: উদাহরণ— হিম + আলয় = হিমালয়।
- তৎসম ব্যঞ্জনসন্ধি: উদাহরণ— উৎ + চারণ = উচ্চারণ।
- বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয়। উদাহরণ— নিঃ + রব = নীরব।