শব্দার্থ বা অর্থের প্রকৃতি অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ৩টি ভাগে ভাগ করা যায়।
এগুলো হলো:
১. যৌগিক শব্দ: যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই (যেমন: গায়ক, কর্তব্য)।
১. যৌগিক শব্দ: যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই (যেমন: গায়ক, কর্তব্য)।
২. রূঢ়ি শব্দ: যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়ে মূল অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে (যেমন: হস্তী, বাঁশি)।
৩. যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ যে সকল শব্দ তার উপাদানগুলোর অর্থ না বুঝিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে (যেমন: পঙ্কজ, রাজপুত)।