'শকুনি মামা' একটি বাগধারা, যার অর্থ হলো কুচক্রী লোক বা কুটিল ব্যক্তি।
- মহাভারতের খলনায়ক 'শকুনি'র চরিত্রের ওপর ভিত্তি করে এই বাগধারাটি তৈরি হয়েছে।
- তিনি তার ভাগ্নে কৌরবদের কুমন্ত্রণা দিয়ে ধ্বংসের পথে পরিচালিত করেছিলেন।
- সেখান থেকেই সমাজে যারা ভেতরে ভেতরে অন্যের অনিষ্ট করার পরিকল্পনা করে বা খারাপ পরামর্শ দেয়, তাদের 'শকুনি মামা' বলা হয়।