রোমান সানা (জন্ম ৮ জুন ১৯৯৫) একজন বাংলাদেশী তীরন্দাজ। তিনি ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ একক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতার ইতিহাসে পদক লাভ করেন। ২০১৯ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেন।