যে ক্রিয়া বা ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ ও পরিসমাপ্তি ঘটে, তাকে সমাপিকা ক্রিয়া (Finite Verb) বলে।
- সমাপিকা ক্রিয়া বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং এরপর আর কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না
উদাহরণ:
- ছেলেরা বল খেলছে
- আমি বই পড়ি
- সূর্য পূর্ব দিকে ওঠে।
(বিপরীতভাবে, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।)