মিলনার্থক দ্বন্দ্ব সমাস হলো এমন দ্বন্দ্ব সমাস, যেখানে পূর্বপদ ও পরপদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বা মিল বোঝায়, যেমন—চা-বিস্কুট, মা-বাপ, ভাই-বোন ,জিন-পরি (জিন ও পরি)
জনপ্রিয় মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ:
- চা-বিস্কুট (চা ও বিস্কুট)
- মা-বাপ (মা ও বাপ)
- ভাই-বোন (ভাই ও বোন)
- মাসি-পিসি(মাসি ও পিসি)
- স্বামী-স্ত্রী (স্বামী ও স্ত্রী)
- জমা-খরচ (জমা ও খরচ)
এ ক্ষেত্রে ব্যাসবাক্যে 'ও', 'এবং', 'আর' অব্যয়গুলো ব্যবহৃত হয়