মনের ভাব প্রকাশের প্রধান বাহন হলো ভাষা।
মানুষ তার মনের বিচিত্র অনুভূতি, চিন্তা ও ইচ্ছা অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত বা অঙ্গভঙ্গির মাধ্যমে যে সংকেত ব্যবহার করে, তার সমষ্টিকেই ভাষা বলা হয়। তবে সব মাধ্যমের মধ্যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ভাষাই শ্রেষ্ঠ ও প্রধান মাধ্যম।