'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যনাট্য। রবীন্দ্রনাথ শেক্সপীয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে ১৮৯০খ্রি: ‘বিসর্জন’ কাব্যনাট্যটি রচনা করেছিলেন।
‘বিসর্জন’ কাব্যনাট্য সম্পর্কে অন্যান্য তথ্য
- মূল দ্বন্দ্ব: ধর্মীয় কুসংস্কার, বলিপ্রথা, অন্ধ গোঁড়ামি বনাম মানবপ্রেম, জীবপ্রেম ও যুক্তিবাদিতার চিরন্তন দ্বন্দ্ব।
- উৎস: রবীন্দ্রনাথের নিজস্ব 'রাজর্ষি' উপন্যাসের পটভূমি ও চরিত্র অবলম্বনে নাটকটি রচিত।
- রচনার সাল: ১৮৯০ খ্রিষ্টাব্দ।
- প্রধান চরিত্রসমূহ- গোবিন্দমাণিক্য, নক্ষত্ররায়, রঘুপতি, জয়সিংহ, অপর্ণা ও গুণবতী।
- মঞ্চায়ন- রবীন্দ্রনাথ দুটি ভিন্ন সময়ে এই নাটকটিতে দুটি পৃথক চরিত্রে অভিনয় করেছিলেন। ১৮৯০ সালে যুবক রবীন্দ্রনাথ বৃদ্ধ রঘুপতির ভূমিকায় এবং ১৯২৩ সালে বৃদ্ধ রবীন্দ্রনাথ যুবক জয়সিংহের ভূমিকায় ।