বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ক পর্যন্ত মৌলিক অধিকার সংক্রান্ত বিধানগুলো বর্ণিত হয়েছে।
- নাগরিকের ১৮টি মৌলিক অধিকার এবং এর সাথে সংশ্লিষ্ট আইনগুলো এই অনুচ্ছেদে অন্তর্ভুক্ত।
প্রধান মৌলিক অধিকারগুলো নিচে দেওয়া হলো:
- ২৬। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল
- ২৭। আইনের দৃষ্টিতে সমতা
- ২৮। ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য (নারী-পুরুষের সমান অধিকার) ।
- ২৯। সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা
- ৩০। বিদেশী খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
- ৩১। আইনের আশ্রয়-লাভের অধিকার
- ৩২। জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ
- ৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
- ৩৪। জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
- ৩৫। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
- ৩৬। চলাফেরার স্বাধীনতা
- ৩৭। সমাবেশের স্বাধীনতা [
- ৩৮। সংগঠনের স্বাধীনতা
- ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
- ৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা
- ৪১। ধর্মীয় স্বাধীনতা
- ৪২। সম্পত্তির অধিকার [
- ৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ
- ৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ (সুপ্রিম কোর্টের মাধ্যমে)
এছাড়া ৪৫, ৪৬, ৪৭ ও ৪৭ক অনুচ্ছেদে মৌলিক অধিকারের পরিধি, দায়মুক্তি ও কতিপয় আইনের হেফাজত সম্পর্কে বলা হয়েছে