পল্লীকবি জসীম উদ্দীন রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ‘রাখালী’ (প্রথম কাব্যগ্রন্থ, ১৯২৭), ‘নকশী কাঁথার মাঠ’ (১৯২৯), ও ‘সোজন বাদিয়ার ঘাট’ (১৯৩৩)।
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ হাসু, রঙিলা নায়ের মাঝি, মাটির কান্না এবং একমাত্র উপন্যাস বোবা কাহিনী (১৯৬৪)।
জসীম উদ্দীনের প্রধান সাহিত্যকর্মসমূহ:
- কাব্যগ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, হাসু, রূপবতী, মাটির কান্না, এক পয়সার বাঁশী, সকিনা
- উপন্যাস: বোবা কাহিনী
- ভ্রমণকাহিনী: চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়
- স্মৃতিকথা: যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙিনায়
- নাটক: পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে