ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (North Atlantic Treaty Organization) হলো একটি সামরিক ও রাজনৈতিক জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে গঠিত এই জোট মূলত ইউরোপ ও আমেরিকার নিরাপত্তা কাঠামো হিসেবে পরিচিত।
- ন্যাটো গঠনের উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব ও সামরিক সম্প্রসারণ ঠেকানো এবং সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩২ টি।
- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর সর্বশেষ ৩২তম সদস্য দেশ সুইডেন।