যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। উদাহরণ হিসেবে মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, দোষ, গুণ, প্রেম, অহংকার, দয়া, বেদনা ইত্যাদি গুণবাচক শব্দ ।
সাধারণত পরীক্ষায় নিচের শব্দগুলো থেকে গুণবাচক বিশেষ্য বা বিশেষণের উদাহরণ চাওয়া হয়:
- গুনবাচক বিশেষ্য: মধুরতা, তিক্ততা, তারুণ্য
- গুনবাচক বিশেষণ: ভালো, খারাপ, সুন্দর, সাহসী