যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বসের মধ্যে দুটি বিপরীত জোড়া কোণ একে অপরের সমান।
রম্বসের বৈশিষ্ট্য
- রম্বসের সবগুলো বাহু পরস্পর সমান।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের প্রত্যেক কর্ণ সংশ্লিষ্ট বিপরীত কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণ দুইটি রম্বসটিকে চারটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
- রম্বসের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।