গ্রীনহাউস গ্যাস হলো বায়ুমণ্ডলের সেইসব গ্যাস, যা সূর্য থেকে আসা তাপ শোষণ করে পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ রাখে।
প্রধান গ্রীনহাউস গ্যাসসমূহ
- কার্বন ডাই-অক্সাইড (CO₂)
- মিথেন (CH₄)
- নাইট্রাস অক্সাইড (N₂O)
- জলীয় বাষ্প (H₂O)
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC)
গ্রীনহাউজ গ্যাসের প্রভাব
- বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
- মুদ্রের নোনাজল উপকূলীয় জমিতে ঢুকে পড়ার কারণে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং কৃষি ও খাদ্য সংকট হচ্ছে।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও নদী ভাঙনের কারণে লাখ লাখ মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে এবং জলবায়ু শরণার্থীর সংখ্যা বাড়ছে।
- সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্য ও উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।