'ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনিকে (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম) স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি বলা হয়।
- এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও না কোথাও বাধা পায় বা স্পর্শ করে, তাই এদের স্পর্শধ্বনি বলে।
- এই ২৫টি বর্ণকে ৫টি বর্গে ভাগ করা হয় বলে এদের বর্গীয় ব্যঞ্জন-ও বলা হয়